ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ

২ নভেম্বর, ২০১৯ ১৪:৫১  
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের জন্য মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভেক) এর ওয়েবসাইটে এ তথ্য দেয়া হয়েছে। নিরাপত্তা নিয়মাবলী বিষয়ক নতুন নিয়মাবলীর শুরুতেই এ তথ্য দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ভিসা আবেদন কেন্দ্রে সব ধরনের ব্যাটারিচালিত বা বৈদ্যুতিক গ্যাজেট (যেমন- মোবাইল ফোন, ওয়াকিটকি ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কম্প্যাক্ট ডিস্ক, এমপিথ্রি, ল্যাপটপ অথবা পোর্টেবল মিউজিক প্লেয়ার) নিয়ে প্রবেশ করা যাবে না। তালিকায় আরো রয়েছে সব ধরনের ব্যাগ (যেমন- ট্রাভেল ব্যাগ, ব্যাক প্যাক, ব্রিফকেস, স্যুটকেস, চামড়া /পাট/কাপড়ের ব্যাগ এবং জিপ ফোল্ডার)। শুধু একটি প্লাস্টিক ব্যাগে আবেদন-সংক্রান্ত কাগজপত্র বহনের অনুমতি দেয়া হবে।   ভিসা আবেদন কেন্দ্রে উপরোক্ত নিষিদ্ধ উপাদানসমূহ জমা রাখার জন্য কোনো সুবিধা নেই। কেন্দ্রে প্রবেশের আগেই আবেদনকারীদের উপাদানগুলোর বিকল্প ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।